টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ ১৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসময় দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ র‌্যাব সদস্যরা হলেন, কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে তথ্যে’র ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে প্রেরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৮:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯