টেকনাফে ৪টি স্বর্ণের বারসহ টমটম যাত্রী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে প্রায় ৫৬ভরি ওজনের ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী এক টমটম যাত্রীকে আটক করেছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান,বুধবার রাত পৌনে ৮টারদিকে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা হোয়াইক্যং হতে বালুখালীগামী একটি ইজিবাইক তল্লাশী করে হোয়াইক্যং উত্তর পাড়ার আব্দুল মজিদের পুত্র মোঃ শাহ আলম (৩১) এর পরিহিত জুতার ভিতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৫৬ভরি ১৪ আনা ৩ রতি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বৈধ কোন কাগজপত্র না থাকা এবং সরকারী শুল্ক ফাঁকি দেওয়ায় স্বর্ণের বারসহ শাহ আলমকে আটক করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত স্বর্ণ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে ৪টি স্বর্ণের বারসহ টমটম যাত্রী আটক

আপডেট সময় : ০৩:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০