টেকসই উন্নয়ন পুনরুদ্ধারে এডিবি’র ৩৪ হজার কোটি টাকার ফান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক কাপ্তাই: কভিড-১৯(করোনা) মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো বেগবান করতে ৭ শতাংশ অনুদান ফান্ড বাড়িয়ে ৪০০ কোটি ডলারে উন্নীত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি- প্রতি ডলার ৮৫ টাকা ধরে।
১৮-সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে ।

২০২১-২০২৪ এই চার বছরের জন্য ৪ বিলিয়ন ডলারের বেশি অনুদান ঘোষণা পুনঃতফসিল করতে সম্মত হয়েছে সংস্থাটি। এর আগে ২০১৭-২০২০ অর্থবছরে যা ছিল ৩৫০ কোটি ডলার। ফলে করোনা সংকট মোকাবিলায় ৫০ কোটি ডলার বৃদ্ধি করা হয়েছে। মোট অনুদান ফাণ্ডের মধ্যে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ৫৮ শতাংশ এরও বেশি অর্থায়ন করবে ৩০টি দাতা দেশ।

নতুন করে দাতা দেশ হিসেবে আজারবাইজান এবং ফিলিপাইন্স যুক্ত হয়েছে। বাকি ১ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪২ শতাংশ অর্থায়ন আসবে এডিবির সাধারণ মূলধন সংস্থান থেকে।

এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, এশিয়ান ডেভলপমেন্ট ফান্ড (এডিএফ) বা অনুদান ফাণ্ড বৃদ্ধির জন্য দাতাদের সমর্থনকে আমি গভীরভাবে প্রশংসা করি। এমনকি যারা এই অনুদান ফান্ড বৃদ্ধি করেছে সেইসব দেশও করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের চাপে রয়েছে। করোনা সংকটে এই অনুদান ফান্ড এই অঞ্চলের সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে দুর্বল দেশগুলোতে একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকসই উন্নয়ন পুনরুদ্ধারে এডিবি’র ৩৪ হজার কোটি টাকার ফান্ড

আপডেট সময় : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০