ডাস্টবিনে পড়ে আছে ৭৫ টি সার্টিফিকেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ৫২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মোঃ আরিফুল ইসলাম, হালিশহর:
ডাস্টবিনে পড়ে আছে ৭৫ টি সার্টিফিকেট!স্থানীয় যুবকের দৃষ্টিগোচর। প্রতিটি শিক্ষার্থী তার শিক্ষা জীবনের অর্জিত সনদ গুলো পরম যত্নে রেখে দেয়।এই সনদগুলোর সাথে জড়িয়ে থাকে একজন শিক্ষার্থীর কঠোর পরিশ্রম এবং সাধনা। একটি সনদ একজন শিক্ষার্থীর জীবনে  খুবই গুরুত্বপূর্ণ।এই সনদগুলো  যদি কখনো হারিয়ে  যায় তখন নবায়ন ইস্যু করাতে একজন শিক্ষার্থীকে নানান রকম  ধকল পার করতে হয়।
কিন্তু  চট্টগ্রাম নগরীর রাহাত্তার পুল ফুলকলি ফেক্টরীর বিপরীত পাশের ডাস্টবিনে পড়ে ছিলো বিপুল সংখ্যক সার্টিফিকেট। স্থানীয় এক যুবক মোহাম্মদ বেলাল উদ্দিনের কাছে সার্টিফিকেট সমুহ  দৃষ্টিগোচর হলে মানবতার খাতিরে সেখান থেকে ৭৫টি এসএসসি,এইচএসসি সার্টিফিকেট তুলে আনেন।
ডাস্টবিনে পড়ে থাকা সার্টিফিকেট দৃষ্টিগোচর সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ বেলাল উদ্দিন চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন, গতকাল আমি বাসার আশেপাশে হাঁটার সময় দেখতে পেলাম ডাস্টবিনে বিপুল সংখ্যক স্যার্টিফিকেট  এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট  পড়ে আছে৷ কে বা কারা ফেলে রেখে গিয়েছে তা সঠিক জানি না কিন্তু  আমার ধারণা এটি  কোনো  কোম্পানি তাদের লোকজনের স্যার্টিফিকেট গুলো হয়তো এখানে ফেলে গেছে। ডাস্টবিনের ঠিক বিপরীতে ফুলকলি ফ্যাক্টরী অবস্থিত আবার ঐ সার্টিফিকেট গুলোর সাথে “হক নাহার এন্টারপ্রাইজ” পরিবেশকঃ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ঠিকানাঃ মধ্যম বাকলিয়া ( ফুলকলি ফ্যাক্টরী সংলগ্ন )নামের প্রতিষ্ঠানের এর ক্যাশ মেমোও পাওয়া যায়।
সার্টিফিকেট গুলো উদ্ধারের পর মোহাম্মদ বেলাল উদ্দিন  সার্টিফিকেট  এর ছবি সহ একটি ফেসবুক স্ট্যাটাস  দেয়। তিনি সেখানে সবাইক বিষয়টি  শেয়ার করে সবার দৃষ্টি আকর্ষন করার মাধ্যমে  যার যার সার্টিফিকেট তাকে ফিরিয়ে দিতে চেয়েছেন৷ তবে এখন পর্যন্ত তেমন কোন সাড়া না মেলায় আজ (২০ জুলাই) সেগুলো নিকটস্থ বাকলিয়া থানায় পৌছে  দেবেন বলে জানিয়েছেন এই যুবক৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাস্টবিনে পড়ে আছে ৭৫ টি সার্টিফিকেট

আপডেট সময় : ০৪:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০