ড.গাজি কামরুল ইসলাম স্মরণে কবিতা – তুমি নেই বলে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯ ৪২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“তুৃমি নেই বলে”
(শাহীন সরওয়ার)

তুমি নেই বলে,
আজ আমরা বার বার ফিরে যাই সাতাত্তর-পূর্ব আঁধারে।
যেখানে মূর্খতা বাসা বেঁধেছিল প্রকট-রূপে।
ছিলনা এক চিলতে আলো, এক টুকরো সভ্যতাও।

তুমি নেই বলে,
আজ আমরা বার বার ভুলে যাই একটি ইতিহাস।
যেই ইতিহাস গড়ে উঠেছিল বিধবার মুঠো-চালে।
ভুলে যাই, শ্রমিক রহিম মিয়ার ঘাম লেগে আছে সেই ইতিহাসে।

তুমি নেই বলে,
আজ আমরা বার বার আঘাত করি নিজেদের।
আটকে পড়ি অযোগ্য-জালে।
স্বার্থের কাছে হার মানে এক আলোকোজ্জ্বল ইতিহাস।

তুমি নেই বলে,
আজ আমরা হারাতে বসেছি হেরার আলো।
এখন আর ঝংকার উঠেনা ইসলামি সম্মেলনের।
শিল্পীর কন্ঠে ঢেউ উঠেনা-
“রংগীখালী নই’কো তুমি, তুমি রংগে ইলাহি,
তোমারি পরশ লেগে হলো ধন্য এই দেশবাসী।”

তুমি নেই বলে,
আজ আমরা বার বার ভুলে যাই আলোর ক্যাম্পাসকে।
বুনো-হায়েনারা মেতে উঠে ধ্বংসে।
খসে পড়তে শুরু করে তোমার গড়া দুটি হেরার দেয়াল।
আলোর যাত্রীরা এখন আর ভীড় করেনা এই জনপদে।

তুমি নেই বলে,
আজ আমরা দিশেহারা, খোঁজে পাইনা হারানো পাঞ্জেরিকে।
গুলিস্তানের বুলবুলিরা আজ করুণ সুরে মর্সিয়া করে,
“বারেক ফিরে এসো, হে যুগের নকিব!
ফিরে এসো এই ভঙ্গুর জনপদে,
যেখানে অমানুষগুলো জাহেলিয়াত কায়েম করেছে।”

ড.গাজি কামরুল ইসলাম স্মরণে উৎসর্গ করলাম।
আল্লাহ উনাকে জান্নাত দান করুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ড.গাজি কামরুল ইসলাম স্মরণে কবিতা – তুমি নেই বলে।

আপডেট সময় : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯