ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯ ১১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ ১৫ যাত্রী। শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থেমে থাকা একটি বাসকে অপর একটি বাস পেছন থেকে দিলে এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মহাসড়কের ভিটিকান্দি এলাকায় সোনারগাঁ থেকে ভবেরচরগামী গজারিয়া পরিবহন নামে একটি বাসে যাত্রী ওঠানামা করছিল। এ সময় বেপরোয়াভাবে দ্রুতগতির নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি বাস গজারিয়া পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় দুই বাসের সামনের ও পেছনের অংশ। এ সময় ঘটনাস্থলেই একুশে পরিবহনের চালকের সহকারী নিহত (৪০) হন। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতরা চিকিৎসা গ্রহণ করছেন। তাদের মধ্যে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০১:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯