কক্সবাজার ডাকাতের ছুরিকাঘাতে তরুণ সেনা কর্মকর্তা নি’হ’ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অস্ত্র উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর)  ভোর রাতে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

এনিয়ে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিবৃতিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আনুমানিক ভোর ৪টা নাগাদ সেনা দলটি অভিযানে গেলে ৭-৮ জনের একটি ডাকাত দল তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার ডাকাতদের তাড়া করার সময় তাদের একজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তার ঘাড়ে আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে কমিশন লাভ করেন।

অভিযানের সময় ৩ জন ডাকাতকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১টি দেশিয় তৈরি বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার ডাকাতের ছুরিকাঘাতে তরুণ সেনা কর্মকর্তা নি’হ’ত

আপডেট সময় : ০৫:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪