দক্ষিণ জেলা ছাত্রলীগের মাস্ক ও স্যানিটাইজার বিতরন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতি করোনা ভাইরাস সামলাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (২৪’শে মার্চ ) চট্টগ্রাম কলেজ, চকবাজার, চট্টেশ্বরী রোড় ও আন্দরকিল্লা এলাকায় পথচারিদের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের নেতৃত্বে এসময় উপস্তিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, আরেকুর রহমান আরেক, সাংঘটনিক সম্পাদক শাহাদাত মানিক, উপত্রান বিষয়ক সম্পাদক মো. মিজান, সহ সম্পাদক জানে আলম, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মো. রুহু্উল্লাহ সিকদার রাজিব, মো. হোছাইন, মো. খাদেমুল তাহসিন, মো. শফিক।

এসময় সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, বিশ্বে করোনা ভাইরাসের বিস্তার এবং এর প্রভাবে বাংলাদেশও এখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় বাজারে হ্যান্ড স্যানিটাইজারের স্বল্পতা এবং মূল্য বৃদ্ধি পাওয়ায় ছাত্রলীগ শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। একারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেব গত কয়েকদিন ধরে একেবারে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন করতে তাদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড ক্লিনার এ্যালকোহল প্যাড ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি।

তিনি আরো বলেন, ‘এছাড়া অসাধু ব্যবসায়ীরা অনেকেই স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওযা যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা এসব কিনতে পারছে না। তাই ছাত্রলীগ তাদের হাতে স্যানিটাইজার পণ্য পৌঁছে দেওয়ার কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ জেলা ছাত্রলীগের মাস্ক ও স্যানিটাইজার বিতরন

আপডেট সময় : ১২:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০