দলীয় শৃঙ্খলা ভঙ্গের জের, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার,
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণে কক্সবাজার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্তি ঘোষণা করেছে ছাত্রলীগের জেলা কমিটি। গত রবিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। সেই সাথে পুনঃ কমিটি গঠনকল্পে পদ প্রত্যাশীদের বায়োডাটা জমা দেয়ার আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরকারী কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার অভিপ্রায়ে ও নতুন কমিটি গঠনের নিমিত্তে পদ প্রত্যাশীদের নিকট আগামী ৭ দিনের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হলো।

উল্লেখ্যঃ কক্সবাজার সরকারি কলেজে নতুন কমিটির ইস্যুকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্য গতকাল রক্তক্ষয়ি সংঘর্ষ হয়। এ ঘটনায় কমপক্ষে ৫ জন ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছে। তন্মধ্য ২জনের অবস্থা আশংক্ষাজনক বলে জানা গেছে। গত রোববার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে পরিস্থিতি শান্ত হয়ে পড়লেও এখনো কলেজের পরিস্থিতি তেমন সন্তোষজনক নয়। কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে আবারো কলেজ ক্যাম্পাস বা বাইরে যে কোন সময় সংঘর্ষ হওয়ার অাশংকা করছে স্থানিয়রা।

কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, নতুনভাবে কমিটি গঠন নিয়ে শনিবার কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইনের মধ্যে কলেজ ক্যাম্পাসে বাকবিতন্ডা হয়। ওই ঘটনার জের ধরে রোববার কলেজ ক্যাম্পাসে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’গ্রুপের কয়েকজন নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছুরিকাঘাতে কয়েকজন আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক শীর্ষ নেতা জানিয়েছেন, সম্মেলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মাঝে এঘটনা ঘটে। আহতদের সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত শিমুল ও ইফতি দুজনই কমার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও সভাপতি গ্রুপের বলে জানা গেছে।আহতদের দুজনের বাড়ি শহরের পিটি স্কুল এলাকায়।তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের জের, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা

আপডেট সময় : ১২:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯