দাঁতমারা ইউপির হত-দরিদ্র মাহবুব’কে ঘর উপহার দিবেন শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
দাঁতমারা ইউপির পূর্ব দাঁতমারা এলাকার হত-দরিদ্র দিনমজুর মাহবুব আলম। ৩ সন্তানের জনক। দিন মজুরি করে সংসার চলে। ২ শতক জমির উপর একটি ছনের ঘরে বসবাস করে আসছে। অর্থের অভাবে ঘরটি মেরামত করতে না পারায় তা একে বারেই বসবাস অনুপযোগী হয়ে পড়ে। বিভিন্নস্থানে ধর্না দিয়েও জুটেনি কোন সহযোগীতা। মাহবুব সর্বশেষ সিদ্ধান্ত নেন কোন এনজিও থেকে ঋণ নিয়ে ঘরটি মেরামত করবেন;কিন্তু করোনা ভাইরাস কোভিড-১৯’র কারনে সারাদেশে অঘোষিত লকডাউন শুরু হলে বন্ধ হয়ে যায় সকল এনজিও’র কার্যক্রম। ফলে অনিশ্চয়তায় পড়ে মাহবুব। একদিকে ভাঙ্গা ঘর মেরামতের চিন্তা, অন্যদিকে কর্মহীন হয়ে সংসার চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ে তার। গত দুদিনের টানা বৃষ্টিতে স্ত্রী,সন্তান নিয়ে চরম মানবেতর জীবন যাপন করে মাহবুব। এমতাবস্থায় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মাহবুবের দুর্দশার কথা সাংবাদিক কামাল উদ্দিনকে জানান। তিনি ( সাংবাদিক কামাল) মাহবুবের ঘরের ছবি শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবকে পাঠান। মেহেদি হাসান বিপ্লব দ্রুত পরিদর্শন পূর্বক একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ প্রদান করেন। সে সূত্রে বুধবার (২৯ এপ্রিল) মেহেদি হাসান বিপ্লবের পক্ষে মাহবুবের ঘরটি পরিদর্শনে যান দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুল হক মজুমদার,সহ-সভাপতি নুরুল আলম বিএ, সাধারন সম্পাদক জয়নাল আবেদিন,সাংবাদিক মোঃ কামাল উদ্দিন।এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মেম্বার,যুবলীগ নেতা শাহিদুল আলম,মাহবুব আলম,আবু ইউসুফ,ব্যবসায়ী আব্দুল্লাহ্ আল মাহমুদ পারভেজসহ স্থানীয়রা এলাকাবাসী উপস্হিত ছিলেন।

উল্লেখ্য যে,মাহবুব আলম একজন আওয়ামী লীগ সমর্থক। মেহেদি হাসান বিপ্লব দ্রুত ঘরটি টিনের চাউনি দিয়ে মেরামত করার জন্য সাংবাদিক কামালকে দায়িত্ব প্রদান করেন। এ সময় মাহবুব আলম এবং তার পরিবারের জন্য মাহে রমজানের উপহার সামগ্রী,চাউল,আলুসহ অন্যান্য সবজী প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দাঁতমারা ইউপির হত-দরিদ্র মাহবুব’কে ঘর উপহার দিবেন শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব

আপডেট সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০