দুপুরে চট্টগ্রাম খুলশি থানায় আত্মসমর্পণ, মধ্যরাতে ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীতে থানায় আত্মসমর্পণের ১২ ঘণ্টার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে।

মোহাম্মদ বেলাল (৪৩)চট্টগ্রাম নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আব্দুল কাদেরের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, বুধবার দুপুর ১টার দিকে বেলাল নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে বেলালকে অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়া হয় জালালাবাদ পাহাড়ে।

ওসির দাবি, অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়া বেলালকে ছিনিয়ে নিতে তার সহযোগী একদল সন্ত্রাসী পুলিশের ওপর হামলা করে। এসময় উভয়পক্ষে গোলাগুলি হয়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট গোলাগুলির পর বেলালের সহযোগীরা পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।
ওসি প্রণব আরও জানান, বেলাল ছিল পুলিশের তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলশী থানায় ১১টি মামলা আছে। নগরীর অন্য থানায় আরও ২টি মামলা আছে।
বেলাল সরকারি জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুপুরে চট্টগ্রাম খুলশি থানায় আত্মসমর্পণ, মধ্যরাতে ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু

আপডেট সময় : ০৩:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯