দেওয়ানহাটে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রী আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ ৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীতে সোনার বাংলা ট্রেনের ধাক্কায় স্নেহা আক্তার নামের এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দেওয়ানহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত স্নেহা আক্তার খাজা আজমেরি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিকেলে সোনার বাংলা ট্রেনের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য চটগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন বলেন, দেওয়ানহাট এলাকায় ট্রেনের ধাক্কায় স্নেহা আক্তার নামের এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেওয়ানহাটে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রী আহত

আপডেট সময় : ০৮:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০