দেবিদ্ধারে এক কিলোমিটার রাস্তার জন্য দুর্ভোগে হাজারো মানুষ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার দেবিদ্ধারে এক কিলোমিটার কাঁচা রাস্তার কারনে দুর্ভোগে হাজারো মানুষ। জেলার দেবিদ্ধার উপজেলার সর্ব দক্ষিণে অবস্থিত একটি অবহেলিত ইউনিয়ন বরকামতা।দেশ স্বাধীনের ৫০ বছর পরে ও অবকাঠামোগত তেমন উন্নয়নের ছোয়া লাগেনি এই এলাকাটিতে।

এই বরকামতা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণখাড়া গ্রামের তৈয়ব আলী মেম্বারের বাড়ি থেকে নিমসার যাওয়ার রাস্তাটির ব্রাহ্মণখাড়া থেকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা পর্যন্ত এক কিলোমিটার অংশের অবস্থা খুব খারাপ। এই অঞ্চলটি কৃষি প্রধান হওয়ায় স্থানীয় কৃষক ও আশেপাশের বিভিন্ন এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল জেলার সবচেয়ে বড় কাচা বাজার নিমসার বাজারে নেয়ার সময় চরম দুর্ভোগে পড়তে হয়। বর্ষা মৌসুমে এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়।

বর্তমানে শুকনো মৌসুম হওয়া সত্তেও রাস্তায় খানাখন্দের কারনে চলাচল করা খুব কষ্টকর বিষয় হয়ে দাড়িয়েছে।এই রাস্তায় চলাচলকারী রিকশা, ভ্যান,অটোরিকশা নানা সময়ে কৃষিপন্য নিয়ে উল্ট গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয়। এই এলাকার একজন কৃষক হাসান মিয়া বলেন,এই কাঁচা ও ভাঙা রাস্তার কারনে আমরা কৃষকরা আমাদের জমিতে উৎপাদিত ফসল নিমসার কাচা বাজারে নেয়ার সময় রিকশা ভ্যান উল্টে যায়,এতে আমাদের সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও আমরা নিজেরা ক্ষতির মুখে পড়ি।এসময় স্থানীয় কৃষকরা বলেন, আমরা সরকারের কাছে কিছু চাইনা শুধু এই রাস্তাটি পাকা করে দিলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

এছাড়া স্থানীয় জনগন এই রাস্তা দিয়ে চলার সময় রিকশা ও অটোরিকশা উল্টে দুর্ঘটনার শিকার হতে হয়। এই রাস্তা দিয়ে আশেপাশের এলাকার ছাত্রছাত্রীরা স্থানীয় ও নিমসার এবং কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় নানা দুর্ঘটনার শিকার হয়ে দুর্ভোগে পড়ে।

স্থানীয় ওয়ার্ড মেম্বারের সাথে কথা বললে তিনি জানান,সংশ্লিষ্ট কতৃপক্ষকে এই বিষয়ে অবহিত করেও কোন কাজ হয়নি।স্থানীয় জনগনের দাবি এই রাস্তাটি যেন দ্রুত পাকা করে তাদের চলাচলের সুব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেবিদ্ধারে এক কিলোমিটার রাস্তার জন্য দুর্ভোগে হাজারো মানুষ!

আপডেট সময় : ১১:২৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১