দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৪২ জনের, নতুন শনাক্ত ২৭৪৩ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪২ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিন সবোর্চ্চ ৪০ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে। ২৪ ঘণ্টায় আরো দুই হাজার ৭৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জন।

রোববার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ।

ডা. নাসিমা জানান, গত একদিনে যে ৪২ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং সাত জন নারী। এদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১২ জনের বাড়িতে মৃত্যু হয়। বয়সের ভিত্তিতে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।

নাসিমা সুলতানা জানান, স্থানের ভিত্তিতে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে দুই জন, রাজশাহীতে দুই জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং খুলনা বিভাগে দুই জন রয়েছেন।

তিনি আরো বলেন, গত একদিনে নতুন ও পুরাতনসহ মোট ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে। গতদিন নুমনা সংগ্রহের সংখ্যা ছিল ১২ হাজার ৮৪২টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৪২ জনের, নতুন শনাক্ত ২৭৪৩ জন

আপডেট সময় : ০৪:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০