দেশে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত‌্যু, সর্বোচ্চ করোনা পজিটিভ শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ২১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৯ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনা হানা দেয়ার পর এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬৯ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ১৬২ জন। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৮২২ জনে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরো সাত হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে সাত হাজার ৯০০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৪৪ হাজার ৫৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরো এক হাজার ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো ১৯ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২১৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩৬১ জন।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বুধবারের আগ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৫ জনের। সেটা ১৭ এপ্রিলের বুলেটিনে জানানো হয়। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল এক হাজার ৩৪ জনের। ওই তথ্য জানানো হয় গত ১১ মের বুলেটিনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত‌্যু, সর্বোচ্চ করোনা পজিটিভ শনাক্ত

আপডেট সময় : ০৪:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০