দেশে করোনা ভ্যাক্সিন আসলে সবার আগে পাবে ক্রিকেটাররা : পাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহমিদ লিয়াম,

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন একটি একান্ত সাক্ষাৎকারে একাত্তর টিভিকে বলেন,

“আমাদের প্রথম আইডিয়াটা ছিল সরকারের কাছে আবেদন করি আমাদেরকে কিছু ভ্যাক্সিন দেওয়ার জন্য। আমরা মূলত প্রাইভেট ঔষধ কোম্পানিগুলোকে দিব (ভ্যাক্সিন)। তো এটার জন্য আমরা অল্পকিছু বুক করে রেখেছি। যেহেতু এটা আমি করেছি তাই আমি আবার বলে রেখেছি যে বিসিবির আলাদা, বিসিবিকে আলাদা দিতেই হবে, ক্রিকেটারদের অবশ্যই।”

“এবং এটা (ভ্যাক্সিন) বাংলাদেশে আসলে আমার ধারণা তারাই (ক্রিকেটাররা) প্রথমে পাবে৷ সরকার যখন দেওয়া শুরু করবে এর এক সপ্তাহের মধ্যে সমস্ত ক্রিকেটার, স্টাফ এবং অবশ্যই স্পোর্টস রিপোর্টারদের কারো যদি দরকার হয় তাহলে তাদেরও দেওয়া হবে। কী পরিমাণ পাবো আসলে সেটার উপরও ডিপেন্ড করে৷”

“আমরা তো আর জানি না ভ্যাক্সিন কোনটা ভালো কোনটা খারাপ। তো আমরা ঝুঁকি নেই নাই। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যেসব ঔষধ আসে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যেসবকে অনুমোদন দেয় আমরাও সেটাকে দিয়ে দেই আর এর বাইরে শুধু ভ্যাক্সিনের ক্ষেত্রে WHO যেটাকে অনুমোদন দেয় আমরা সেটাকে অনুমোদন দিয়ে দেই।”

“সরকার অনুমোদন দিয়ে দিলে এক মাসের মধ্যে বাংলাদেশে চলে আসবে। মানে এখন (ডিসেম্বরে) যদি দিয়ে দেয় তাহলে এক মাসের মধ্যে জানুয়ারীতে চলে আসবে৷”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে করোনা ভ্যাক্সিন আসলে সবার আগে পাবে ক্রিকেটাররা : পাপন

আপডেট সময় : ১২:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১