দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক, চট্টগ্রাম ট্রিবিউন

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে আজ মঙ্গলবার (১২ এপ্রিল)। এদিন রাত ৯টায় দেশে রেকর্ড ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল হাসান চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ১ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট। এই মুহূর্তে ২২ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করার ক্ষমতা রয়েছে আমাদের। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না বলেও দাবি করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯টায় সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

প্রসঙ্গত, দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে বলে ঘোষণা দিয়েছে সরকার। বিদ্যুতায়ন হয়েছে সব শহর, গ্রাম, চর, দুর্গম পাহাড়ি এলাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে আজ

আপডেট সময় : ১১:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২