মুস্তাফিজ-লিটন নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহমিদ লিয়াম,
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাটার মাস্টার মুস্তাফিজের বিদ্ধংসী বোলিং ও লিটনের অসাধারণ ব্যাটিংয়ে টানা দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম! টস জিতে এদিনও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক মোহাম্মদ মিথুন।

অধিনায়কের সিদ্ধান্ত শুরু থেকেই সঠিক প্রমাণ করতে থাকেন চট্টগ্রামের বোলাররা। ক্রিজে দাড়াতেই দেননি জেমকন খুলনার কোন ব্যাটসম্যানকে। সর্বোচ্চ ২১ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন আরিফুল হক৷

১৭.৫ ওভারে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় খুলনা। ৩.৫ ওভার বোলিং করে মাত্র ৫ রান খরচায় ৪টি উইকেট নেন ম্যাচসেরা মুস্তাফিজুর! এছাড়া নাহিদুল ও তাইজুল নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে এদিন ৫৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার লিটন দাশ। এছাড়া খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বলে আউট হওয়ার আগে ২৬ রান করেন সৌম্য সরকার।

এর আগের ম্যাচেও স্বাগতিক বেক্সিমকো ঢাকাকেও একইভাবে হারিয়েছিল মোহাম্মদ মিথুনের দল। আসরে খেলা দুই ম্যাচের দুটিতেই জয় চট্টগ্রামের। অন্যদিকে ৩ ম্যাচ খেলে খুলনার দ্বিতীয় হার ছিল এটি।

আগামী ৩০ নভেম্বর নিজেদের তিন নম্বর ম্যাচে চট্টলার দলটির প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুস্তাফিজ-লিটন নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের!

আপডেট সময় : ০৭:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০