নগরীর আমবাগান এলাকায় রেলওয়ের উচ্ছেদ অভিযান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ৯৩ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার আমবাগান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ভূ-সম্পত্তি বিভাগ। রেলওয়ের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এ অভিযান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান বিকেল ৫টা পর্যন্ত চালানো হবে। রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম জানান, রেলওয়ের প্রায় সাড়ে তিন একর জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এ অভিযান শুরু হয়েছে। এই স্থাপনা উচ্ছেদ করতে আজ বিকাল ৫টা পর্যন্ত অভিযান চলবে।










