নগর ছাএলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় মাসুমকে কারাগারে প্রেরণ
- আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ৮৮ বার পড়া হয়েছে
আব্দুল করিম চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণি এ আদেশ দেন। এর আগে এ মামলায় সকালে আদালতে আত্মসমর্পণ করেন দিদারুল আলম মাসুম।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ জানান, সুদীপ্ত হত্যা মামলায় হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন পান মাসুম। পরে আপিল বিভাগ তার জামিন বাতিল করে দিয়ে চার সপ্তাহের মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
এর আগে চলতি বছরের ৪ আগস্ট ঢাকা থেকে সুদীপ্ত হত্যা মামলায় দিদারুল আলম মাসুমকে গ্রেপ্তার করেছিল পু্লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ মামলায় লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ দিদারুল আলম মাসুম সুদীপ্ত হত্যার ‘নির্দেশদাতা’ হিসেবে অভিযুক্ত।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে সদরঘাট থানায় একটি হত্যা মামলা করেছিলেন।










