নারীর অধিকার ও স্বচ্ছ ক্ষমতায়নের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ ১২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড তালতলা মেইন রোড সংলগ্ন চট্রগ্রামের বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা মমতা (D,s,r,wis)এর উদ্যোগে নারীর অধিকার ও ক্ষমতায়নের লক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মমতা লোকাল কমিটির সভাপতি আবু তাহের’র সভাপতিত্বে গত ৬ নভেম্বর বুধবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাজি শফিউল আলম, মমতার হেড অফিসের কর্মকর্তা রুহুল মুহিদ চৌধুরী, প্রবীন সংগঠক মো. ইলিয়াছ, সা.সম্পাদক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, প্রজেক্টা কো অর্ডিনেটর মো.লিয়াকত আলী, সমাজসেবী মো.শাহাজান সাজু, মমতা হেলথ এর মোরদেশ আলম, সদস্য রেজাউল মোস্তাফা,নারী নেত্রী নাছিমা আক্তার, তাসলিমা আক্তার নিশা, সাজেদা খানম, আজাদ হোসেন রাসেল, নারী শ্রমিক লাবনী আক্তার, নাসরীন আক্তার প্রমুখ।
বক্তারা নারীর প্রতি মর্যাদা এবং সমতা দানের জন্য আহবান জানিয়ে বলেন, ‘নারীর ক্ষমতায়নে নারীকেই আরো সোচ্চার হতে হবে।’
মানববন্ধন শেষে প্রজেক্ট অফিসে আলোচনা সভায় মিলিত হয় নেতৃবৃন্দরা।










