Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ না ফেরার দেশে চলে গেলেন কাজী সৈয়দ মুহাম্মাদ মোজাম্মেল হক

না ফেরার দেশে চলে গেলেন কাজী সৈয়দ মুহাম্মাদ মোজাম্মেল হক

না ফেরার দেশে চলে গেলেন কাজী সৈয়দ মুহাম্মাদ মোজাম্মেল হক

মুহাম্মদ জুয়েল:
বোয়ালখালীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য কাজী সৈয়দ মুহাম্মাদ মোজাম্মেল হক (৫৫) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার (০১ আগস্ট) রাত ১০টার ঘটিকায় তিনি স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা শামসুদ্দীন মুজাদ্দিদ (রাঃ) এর প্রথম সন্তান। তিনি কাজী দায়িত্ব পালন করতেন। মৃত্যুকালে স্ত্রী সহ তিন কন্যা সন্তান রেখে যান।

তার ভাই এস.এম. মোদাচ্ছের জানান, কর্মজীবনে তিনি কাজী হিসেবে দায়িত্ব পালন করেন। এবং তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আগামীকাল (রোববার) সকাল ১১ ঘটিকায় হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে চ্যানেল বোয়ালখালীর পৃষ্ঠপোষক আবু নাঈম, চেয়ারম্যান এস.এম.নাঈম উদ্দীন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসাইন জুয়েল গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here