নিরাপত্তার জন্য ‘গান ম্যান’ পেলেন সাকিব!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিরাপত্তা জোরদারে একজন  সশস্ত্র নিরাপত্তারক্ষী ‘গান ম্যান’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বুধবার   গণমাধ্যমে সাকিবের নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ক্রিকেটার হত্যার হুমকি পাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিল বিসিবি।ফেসবুক লাইভে মহসিন তালুকদার নামের এক যুবক সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন। এর পরদিন তাকে আটক করে র‍্যাব।

দেশসেরা ক্রিকেটারের নিরাপত্তায় ক্রিকেট বোর্ড সচেতন উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী বলেন, অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এমন বিষয় কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

জানা গেছে, সশস্ত্র নিরাপত্তারক্ষী এখন থেকে বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে থাকবেন।বাইরে চলাফেরা এবং স্টেডিয়ামে আসা-যাওয়ার সময় সাকিবের নিরাপত্তায় থাকবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিরাপত্তার জন্য ‘গান ম্যান’ পেলেন সাকিব!

আপডেট সময় : ০৮:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০