নির্বাচনী দায়িত্ব পালন করে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৫জন আহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার ভোট কেন্দ্র থেকে নির্বাচনী দায়িত্ব পালন করে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৫জন আহত হয়েছেন। এতে আনসার সদস্য একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানুনগোপাড়া সড়কের সবুর সওদাগরের দোকান এলাকায় দুই টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য পটিয়া থানার এসআই রিয়াজ উদ্দিন(২৯), জোরারগঞ্জ থানার কন্সটেবল মো. আরিফ (৩৫), আনসার সদস্য মো. শুক্কুর (৫৫), মো. তারেক (২৫) ও চালক হাসান (৩২)।

আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে আনসার সদস্য তারেকের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী।

এদিকে আহত এসআই রিয়াজ উদ্দীন জানান, দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে ভোটের দায়িত্ব পালন শেষে ফেরার পথে জোটপুকুর আগে আমাদের টেম্পু সাথে উপজেলার দিক থেকে আসা একটি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনী দায়িত্ব পালন করে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৫জন আহত!

আপডেট সময় : ০৯:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২