নির্বাচনী প্রচারণায় মুখরিত রাঙ্গুনিয়া পৌরসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধিঃ
নির্বাচনকে ঘিরে প্রচারণায় এখন মুখরিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইভিএমে ভোট হতে যাচ্ছে রাঙ্গুনিয়াতে।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।রাস্তা-ঘাট, হাটবাজার ও অলিগলিতে ছেয়ে আছে ব্যানার পোস্টারে । নির্বাচন প্রার্থীদের পোস্টার পক্ষ হতে চলছে আর ব্যানার আলোচনা সভা,মিছিল, গণসংযোগ ও মাইকিং।

এ পৌরসভায় ভোটের মাঠে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থী। তারা হলেন— বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বর্তমান মেয়র মো. শাহজাহান সিকদার (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী পৌর বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ (ধানের শীষ)।

তথ্যসূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া পৌরসভার ০৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫১৯ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ২৭১ জন। পৌরসভায় প্রথমবার মোট ১১টি ভোটকেন্দ্রের ৭০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইবিএম এর মাধ্যমে ।

রাত পোহালেই বিভিন্ন গান বাজনার মাধ্যমে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীর সমর্থকরা। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন । ভোটারদের তারা নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

পাড়া মহল্লায় প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা।ভোটাররা চাই তাদের উন্নয়ন । এবং তাদের উন্নয়নের আশা দিচ্ছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনী প্রচারণায় মুখরিত রাঙ্গুনিয়া পৌরসভা

আপডেট সময় : ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১