নৌকার বিজয় ছাড়া অন্য কিছু ভাবতে চাননা গর্জনিয়ার আওয়ামীলীগ!
- আপডেট সময় : ১২:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
গর্জনিয়ার আওয়ামী -যুবলীগ -ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সিনিয়র পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যঃ একের পর এক সফলতা জমা পড়ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভা-ারে।
রাজপথের বিরোধী দল বিএনপির ‘সরকারবিরোধী’ আন্দোলন দমন, পদ্মাসেতু, রাজধানীতে যানজট নিরসনে মেট্রোরেল প্রকল্প এবং ফ্লাইওভার নির্মাণসহ সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পের ত্বরিত গতি, যুদ্ধাপরাধসহ অন্যান্য আলোচিত হত্যাকারির বিচার সম্পন্ন, সর্বশেষ পৌরসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ে আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছে আওয়ামীলীগ। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চ্যালেঞ্জিং এ নির্বাচনের ফসল ঘরে তোলায় সারাদেশে চাঙ্গা হয়ে উঠেছে নেতাকর্মীরা। তারা এখন নিজেদের এ জনসমর্থন ও ক্ষমতাকে আরও সংহত করার দিকে মনোনিবেশ করেছেন। এ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছক আঁকতে হবে দলের হাইকমান্ড ব্যক্তিগনের ।
এই ধারাবাহিকতায় দলের ভাবমূর্তি আরো পরিচ্ছন্ন করতে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাঁই দেয়া যাবেনা জনসমর্থন হীন,দলের সুবিধা নিতে জানে দলের জন্য কিছুই করতে জানেনা এমন ব্যক্তিদের। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেয়া হোক এমন দাবী আজ সাধারণ নেতাকর্মীদের। সেই সাথে রামুর গর্জনিয়া ইউনিয়নের যুবলীগ -ছাত্রলীগের নেতাকর্মীদের বিরাট আশা নিয়ে ভাবছে এইবারের ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থী নিয়ে। কারণ বিগত কয়েকবার সঠিক প্রার্থী না-পাওয়াই নৌকার পরাজয় হতে হয়েছে। যেটি একজন নৌকার কর্মী হয়ে মেনে নেয়া কষ্টকর বলে দাবী করেন সিনিয়র পর্যায়ের এই নেতৃবৃন্দরা। সুতরাং আমরা(অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ) এইবার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় ছাড়া অন্য কিছু ভাবতে চায় না।
যুবলীগ এর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া,ইউনিয়ন যুবলীগ নেতা ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী তৈয়ব,ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন স্বাধীন, ৬নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি হানিফ সহ বেশকিছু নেতাকর্মীদের মতামত নিতে গেলে তারা বলেন,এবার নৌকার যোগ্য প্রার্থী বাছাইয়ে এলাকায় জরিপ চালাতে হবে। যেমন তেমন ব্যক্তিকে মনোনয়ন দিক তা আমরা চাইনা। যাকে মনোনয়ন দিবে তিনি সংসদ নির্বাচন,উপজেলা নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে কেমন ভূমিকা রেখেছিল তা একটু খতিয়ে দেখতে হবে।
দল থেকে মনোনয়ন লাভের আশায় ইতিমধ্যেই শো-ডাউনসহ বিভিন্নভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিতে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়ছে। তাদের শো-ডাউন আর প্রচারণা দেখে মনোনয়ন দিয়ে থাকলে গর্জনিয়ায় আবারও নৌকার চেয়ারম্যান বিহীন পাঁচটি বছর থাকতে হবে। তারা আসলে দলের প্রতি কতটুকু আন্তরিক সেটা জরিপ চালাতে হবে।
অবশ্যই কিয়াল রাখতে হবে মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি সৎ, যোগ্য, মেধাবী, দলের জন্য নিবেদিত ও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ক্লিন ইমেজের কিনা। টেন্ডারবাজ, চাঁদাবাজ, ভূমি দখলকারী,সাধারণ মানুষের সমস্যা সমাধানে অযোগ্য, মাদকের সাথে যুক্ত, মাদক সেবন করে এমন ব্যক্তিদের মনোনয়ন দিয়ে দলের ক্ষতি করুক আমরা যুবলীগ -ছাত্রলীগ চাই না।
এককথায় এলাকায় যার কর্মশক্তি রয়েছে তাকেই নৌকা প্রতিকে মনোনয়ন দিতে হবে। সর্বোপরি আমরা যুবলীগ -ছাত্রলীগ নৌকার বিজয় ছাড়া অন্য কিছু ভাবতে চায় না বা ভাবার কথাও আসেনা।










