পটিয়ায় লাইফ কেয়ার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন
- আপডেট সময় : ১২:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
মাহমুদুল হাসান, পটিয়া:
পটিয়া লাইফকেয়ার স্পেশালাইজড হাসপাতাল এবং ডায়াগনস্টিক পিএলসি-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আওলাদে রাসুল (সাঃ) পীরে বাঙ্গাল হযরত সাবির শাহ (ম.জি.আ.)।
পটিয়া পৌরসভার ইন্দ্রপূলস্থ নির্মিয়মান পটিয়া লাইফকেয়ার স্পেশালাইজড হাসপাতাল এবং ডায়াগনস্টিক পিএলসি-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (সাঃ) রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরে বাঙ্গাল হুজুর কেবলা হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা:জি:আ:) ।
অদ্য ১৭/০৯/২০২৫ ইং তারিখে কক্সবাজার মাহফিলে অংশ নিতে যাওয়ার পথে পটিয়াস্থ হাসপাতালের ভবনের সামনেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হুজুর কেবলা দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন করেন। উক্ত অনুষ্ঠানে হুজুর কেবলার সাথে আরো উপস্থিত ছিলেন শাহজাদা শাহসূফি সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ কেবলা (মা:জি:আ:) ও শাহজাদা শাহসূফি সৈয়্যদ মেহমুদ আহমেদ শাহ কেবলা (মা:জি:আ:)। মিলাদ কিয়াম ও দরুদ সালাম পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে হুজুর কেবলা মানুষকে সেবা ও ভালোবাসা দিয়ে মন জয় করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য পরামর্শ দেন। এবং হাসপাতাল শুরু হলে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তাকে দেখানোর জন্য তার ব্যাক্তিগত চিকিৎসক হাসপাতালের পরিচালক ডাঃ এ এস এম শওকতকে নির্দেশ প্রদান করেন।
সবসময় হাসপাতালের উপর হুজুরের দোয়া থাকবে বলে তিনি ভবনের মালিক ও হাসপাতালের পরিচালক জনাব জসিম উদ্দিনকে আশ^স্থ করেন। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ দেশের মানুষের কল্যান ও সু-স্বাস্থ্য কামনা করে কক্সবাজারের উদ্দ্যেশ্যে রওয়ানা হন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান জনাব আবদুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এমদাদুল হাসান। হাসপাতালের পরিচালকদের মধ্যে ছিলেন মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হাসেম, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, শাহ কামাল মোস্তফা, মোঃ হারুন উর রশিদ, মনির মোস্তাক, শেখ আহমদ, মোহাম্মদ আলমগীর এবং বিশিষ্ট রাজনীতিবিদ আবছার উদ্দিন সোহেল। উদ্যেক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোক্তাদের আলম, মোঃ শহীদুল আলম, মোঃ কামরুল হাসান এবং মুঃ জিয়া উদ্দিন নোমান।
–










