পটিয়ায় আগুনে ৯ টি বসত ঘর পুড়ে ছাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
পটিয়ায় আগুনে ৯ টি বসত ঘর পুড়ে ছাই
পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের নুরুল আলম মেম্বারের বাড়িতে ভয়াবহ আগুন লেগে ৯ টি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে অাটটার টার দিকে আগুনের সুত্রপাত হয় বলে জানান স্থানীরা। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান অানুমানিক ১৫ লক্ষ টাকা ধারনা করা হচ্ছে।
পটিয়া ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সট সার্কিট হতে অাগুনের সুত্র পাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হল । এতে ইউনুছ সওদাগর, ইদ্রিচ, আবু তাহের, কায়ছার, শুক্কুর, নুর মোহাম্মদ, এয়ার মোহাম্মদ, সওকত আলীর বসত ঘর পুড়ে যায়।










