পটিয়ায় দশ হাজার ৬৬০ পিচ ইয়াবা সহ আটক ১, শ্যামলি পরিবহনের বাস জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ ১৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় ১০ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ মাসুম হোসেন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

জানা যায়, সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাসুম হোসেন কে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত শ্যামলী পরিবহনের একটি বাসও জব্দ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাসুম কুমিল্লা জেলার বড়ূড়া উপজেলার হেরফিটি গ্রামের মৃত গোলাম রাহানীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান জানান, মাদক ব্যবসায়ী মাসুম শ্যামলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী করে। এ সময় কক্সবাজার হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশী শুরু করলে বাসের ভেতর থেকে মাদক ব্যবসায়ী মাসুম বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় মাসুমের তথ্যমতে বাসটি তল্লাশী করে বাসের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাসুমকে গ্রেফতার করা হয় এবং শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়।

মাশকুর রহমান জানান, গ্রেফতারকৃত মাসুম বাসের হেলপার হিসেবে কাজ করার আড়ালে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটিয়ায় দশ হাজার ৬৬০ পিচ ইয়াবা সহ আটক ১, শ্যামলি পরিবহনের বাস জব্দ

আপডেট সময় : ০৯:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯