পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা ও অগ্নিকান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা ও একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘঠনার খবর পাওয়া গেছে।
পটিয়া ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, গতরাত বারোটার দিকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দ্রুতগামী কক্সবাজার মুখি একটি পন্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলেই ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রাকের ভেতরে আটকা পড়া ড্রাইভার অমল বড়ুয়া(৫০) কে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহত চালকের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কোট বাজার এলাকায় বলে জানা গেছে।

অন্যদিকে গতরাত দুইটার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাত নং ওয়াডের প্রফুল্ল রন্জন চৌধুরীর বাড়ির মৃদুল চৌধুরীর দোতলা মাঠির বসত ঘরে আগুন লাগে।
খবর পেয়ে দ্রুত পটিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে বিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয় বলে জানায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।

অপর দিকে গতরাত তিনটার দিকে পটিয়ায় নবনির্মিত বাইপাস সড়কে দ্রুতগামী একটি পন্যবাহী ট্রাক রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গাড়ির চাকা গুলো বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে ছিন্নভিন্ন ট্রাকটির চাকা একগিকে অপর দিকে গাড়ির ক্ষতিগ্রস্ত বডি পড়ে থাকতে দেখেন। এসময় গাড়িটির চালক কিংবা হেলপার কাউকে পাওয়া যায় নি। ধারনা করা হচ্ছে দূর্ঘটনার সাথে সাথে তারা পালিয়ে গেছে। আজ সকালে গাড়িটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ক্রসিস্হ তাদের কার্যালয়ে নিয়ে গেছে।

দূর্ঘটনার গুলোর ব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, গতরাতে পৃথক দৃটি সড়ক দুর্ঘটনা ও একটি অগ্নিকান্ডের ঘটনায় পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে প্রানপন চেষ্টা চালিয়ে একজন ট্রাক চালককে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা নিশ্চিত করে প্রানে বাঁচিয়েছেন। অপর দিকে আরেকটি অগ্নিকান্ডের ঘটনায় ও অল্প সময়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে এসে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত হতে রক্ষা করতে সক্ষম হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা ও অগ্নিকান্ড

আপডেট সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯