পটিয়ায় যাত্রী ছাউনি দখল মুক্ত করলেন মোবাইল কোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ২১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় একটি যাত্রী ছাউনি দখল করে অবৈধভাবে ফলের দোকান করার অপরাধে ও চলাচলের পথ বিঘ্ন ঘটার অপরাধে আজ বুধবার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান ও জরিমানা করেছেন।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাটে যাত্রীদের জন্য একটি ছাউনি রয়েছে। ওই যাত্রী ছাউনিতে শিক্ষার্থী ছাড়াও এলাকার লোকজন বিভিন্ন পরিবহনে উঠার জন্য দাঁড়ান। সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তি যাত্রী ছাউনি অবৈধভাবে দখল করে ফলের দোকান চালু করে। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ইউএনও অভিযান চালিয়ে দুইজন বিক্রেতাকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং দুই ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান, যাত্রী ছাউনি দখল করে অবৈধভাবে দোকান গড়ে তোলেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দু’টি ফলের দোকান উচ্ছেদ করা হয়েছে। এই ধরনের যাত্রী ছাউনিতে যারা অবৈধভাবে ব্যবসা করছেন তাদেরকে উচ্ছেদ করে যাত্রীদের জন্য অবমুক্ত করা হবে। এভাবে পর্যাক্রমে উপজেলার জন গুরুত্বপূর্ণ স্হানের যাত্রী ছাউনি গুলো দখল মুক্ত করে জনসাধারণের ব্যাবহারের জন্য বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটিয়ায় যাত্রী ছাউনি দখল মুক্ত করলেন মোবাইল কোর্ট

আপডেট সময় : ০৯:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯