পটিয়ায় রক্তাক্ত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯ ৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপড়া শীলপাড়া এলাকা থেকে পুলিশ রক্তাক্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। শনিবার সকাল ১০ টায় পটিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন প্রক্রিয়া করেছে।

জানা গেছে, অজ্ঞাতনামা যুবকের রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে। পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারনা করছেন হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দীন জানিয়েছেন, রাস্তার পাশে যুবকের মরদেহ পড়ে থাকার বিষয়টি স্থানীয়রা তাকে জানিয়েছেন। এর পর পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ি ও তিনি (ওসি) নিজেও ঘটনাস্থলে ছুটে গেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার প্রক্রিয়া করা হয়েছে। তবে ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় পাওয়া গেলে কি ঘটনা জানা যাবে। যুবকের শরীরে একটি টি-শার্ট ও পড়নে লুঙ্গি ছিল।

দুপুর পৌনে একটার দিকে লাশটির পরিচয় নিশ্চিত করে কালারপুল পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, কোলাঁগাও যমুনা প্রিন্টিং লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক। কামরুল হাসান পলাশ (২৬) নিহতের বাড়ি নোয়াখালি সদরের নলপুর সাতরাশি বাড়ির জহিরুল হকের পুত্র।

পোশাক কারখানার সূত্রে জানা যায়, স্হানীয় একটি মেয়ের সাথে পলাশের সম্পর্ক ছিল সেই কারনে খুন হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটিয়ায় রক্তাক্ত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯