পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন: সায়েম মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক:
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন জেলা, উপজেলা ও দেশের সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
“চট্টগ্রাম ট্রিবিউন” সম্পাদক সায়েম মাহমুদ।

সিয়াম সাধনার ইবাদত-মগ্ন রোজা শেষে আবার এল মুসলিম উম্মাহ’র মহানন্দ ঈদোৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন জেলা, উপজেলার সর্বস্তরের জনগনকে ঈদ মোবারক, অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে।

ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক সুখ-সমৃদ্ধি, অনাবিল আনন্দ। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের দুয়ারেই এ আনন্দ বয়ে যাক সমহারে- এ কামনা করি।

ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই।

পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যোমে এগিয়ে যাক আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশ।

সায়েম মাহমুদ
সম্পাদক, “চট্টগ্রাম ট্রিবিউন”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন: সায়েম মাহমুদ

আপডেট সময় : ০৮:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১