পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে খুন করলো স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠেছে স্ত্রী’র বিরুদ্ধে। নিহতের নাম মো.জয়নাল আবেদীন কালা (৩৭)। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহামুদাবাদ এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী লিমা আক্তার (২৫)’কে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়বকুণ্ডের মধ্যম মাহামুদাবাদ (তেলিপাড়া) গ্রামের ইসলামের ছেলে জয়নাল আবেদীন ওরফে কালার স্ত্রীর সাথে পার্শ্ববর্তী শাহাদাৎ হোসেন কাইয়ুম (২৬) নামে এক যুবকের পরকীয়া চলছিল। এ নিয়ে জয়নাল ও তার স্ত্রী লিমার মধ্যে চরম অশান্তি চলছিল। এরই মধ্যে শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির পার্শ্ববর্তী ইরন বাদশার পুকুরে জয়নালের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে সকাল ৮টায় দিকে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রী লিমাকে আটক করে।

ইউপি সদস্য মো.ইয়াছিন আরাফাত মুন্না বলেন, স্ত্রীকে পরকীয়া থেকে মুক্ত করতে সামাজিকভাবে কয়েক দফা সালিশি বৈঠকের আয়োজন করেন জয়নাল। কিন্তু স্ত্রী’কে সেখান থেকে ফেরানো সম্ভব হয়নি। তিনি আরো বলেন, সর্বশেষ শুক্রবার গভীর রাতে স্ত্রী রিমা আক্তার ও তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুম মিলে নিজ ঘরে জয়নালকে ঘুমন্ত অবস্থায় ধারালো চুরি দিয়ে পুরুষাঙ্গ কেটে হত্যা করে লাশটি বাড়ির পার্শ্ববর্তী ইরন বাদশার পুকুরের মধ্যে ফেলে দেন।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে স্ত্রীর পরকীয়ার কারণেই খুন হয়েছেন জয়নাল। তাই স্ত্রী লিমাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে খুন করলো স্ত্রী

আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১