পরীক্ষা কমছে, চট্টগ্রামে নতুনভাবে শনাক্ত ৭০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ৪৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মাত্র ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭০ জন; এর মধ্যে ৬৩ জন নগরের ও ৭ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৬৯৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৯ হাজার ৫৬০ জন নগরের ও ৪ হাজার ১৩৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৮ জন; এর মধ্যে ১৬১ জন নগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।

রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৯ জন নগরের ও ৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শনিবার ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা মিলেছে; এর মধ্যে ১৭ জন নগরের ও ১ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

শেভরণ ল্যাবে ৫১ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ২০ জন নগরের ও ২ জন উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে শনিবার চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭ জনের মধ্যে সাতকানিয়ার ১, পটিয়ার ১, বোয়ালখালীর ১, হাটহাজারীর ২ ও সীতাকুণ্ডের ১ ও মিরসরাইয়ের ১ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৭ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৯০০ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরীক্ষা কমছে, চট্টগ্রামে নতুনভাবে শনাক্ত ৭০

আপডেট সময় : ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০