Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পরীক্ষা দেয়নি উখিয়ার একমাত্র বহিষ্কিত পিইসি পরীক্ষার্থী মুহাম্মদ জোবাইর

পরীক্ষা দেয়নি উখিয়ার একমাত্র বহিষ্কিত পিইসি পরীক্ষার্থী মুহাম্মদ জোবাইর

পরীক্ষা দেয়নি উখিয়ার একমাত্র বহিষ্কিত পিইসি পরীক্ষার্থী মুহাম্মদ জোবাইর

কক্সবাজার প্রতিনিধিঃ
সদ্য সমাপ্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা/১৯ চলাকালীন সময়ে ২০ নভেম্বর আরবি পরীক্ষার দিন অসদুপায় অবলম্বনের কারণে বহিস্কার করা হয় উখিয়া উপজেলার বালুখালী ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র মুহাম্মদ জোবাইর নামে এক শিক্ষার্থীকে।

সকল বহিষ্কিত শিক্ষার্থীদের স্ব-স্ব বিষয়ে পরীক্ষা গ্রহণ করিতে বাংলাদেশ হাইকোর্ট নির্দেশনা প্রদান করিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশের ভিত্তিতে সংশ্লিষ্ঠ শিক্ষা অফিসগুলো বহিষ্কিত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করার প্রস্তুতি নিতে বাধ্য হন।

সুত্রে জানা যায়, উখিয়া উপজেলায় বহিষ্কৃত পিএসসি”র একমাত্র পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করতে প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষা কেন্দ্রে অবস্থান করছিল। কিন্তু অজ্ঞাত কারনে পরীক্ষার্থী জোবাইর পরীক্ষা দিতে কেন্দ্রে আসেননি বলে জানা যায়।

পরীক্ষার্থী জোবাইর বালুখালী এলাকার মোঃ কামালের ছেলে। যার রোল নং-৯২৮।

সব প্রস্তুতি নেওয়ার পরও পরীক্ষার্থী অনুপস্থিত থাকার ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ঠ মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্লাহ বলেন, যে ঠিকানা উল্লেখ করে ছাত্রটি ভর্তি হয়েছিল সেই ঠিকানা অনুযায়ী গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। যে কারণে তাকে উপস্থিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে হল পরিদর্শনে আসা উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আদেশের ভিত্তিতে বহিস্কৃত শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হলেও শিক্ষার্থী অনুপস্থিত থাকায় পরীক্ষা নেওয়া হয়নি। প্রথম দিন যেহেতু অনুপস্থিত পরবর্তীতে তাকে আর সুযোগ দেওয়া হবেনা।

পরীক্ষা আরম্ভ হওয়ার কিছুক্ষণ পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যথাসময়ে বহিস্কৃত প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নপত্র পাঠিয়েছেন। যথা নিয়মে সবার উপস্থিতিতে পরীক্ষার হল রুমে তা খোলা হয়। কিন্তু বহিস্কৃত শিক্ষার্থী অনুপস্থিত থাকায় তার পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ঠ মাদ্রাসার প্রধান শিক্ষক উক্ত পরীক্ষার্থীকে তার ঠিকানা অনুযায়ী খোঁজে পায়নি বলে লিখিতভাবে জানিয়েছেন।

উল্লেখ্য যে, প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় বহিষ্কার করা শিক্ষার্থীদের পরীক্ষার নেওয়ার গত ১৮ ডিসেম্বর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনায় ২৮ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণার কথা বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট এ আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here