পর্যটক ও জনসাধারনের নিরাপত্তায় কাপ্তাই- ইউ এন ও’র জরুরি বৈঠক
- আপডেট সময় : ০৮:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
মাহফুজ আলম, কাপ্তাইঃ
সম্প্রতি সময়ে পর্যটকবাহী ইন্জিল বোট ও নৌকা ডুবিতে প্রান হানীর ঘটনা ঘটায় এ বিষয়কে গুরুত্ব দিয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা জোড়দার করনে এক জরুরি সভার আয়োজন করেন ১৯ ফেব্রুয়ারী বুধবার উপজেলা প্রশাসন সভা কক্ষে।
এ সভায় কর্নফুলী নদী ও কাপ্তাই হ্রদে উন্জিন চালিত বোট ও নৌকা চালকদের প্রতিটি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় আগামী দিন গুলোতে কোনো বোটে বা নৌকায় অতিরিক্ত যাত্রী বা পর্যটক বহন করা যাবে না, প্রতিটি বোটে দৌতলা বিশিষ্ট কোনো ছাঁদ থাকতে পারবে না, ইন্জিন বোট বা নৌকার ছাঁদে কেহই অবস্থান নিতে পারবে না, এ ব্যাপারে যারা আইন অমান্য করিবে তাদের অর্থদন্ড করা হইবে, এসব বিষয়ে একমত পোষন করে বক্তব্য রাখেন বোট ও নৌকা চালক সমিতি প্রতিনিধিরা। এছাড়াও বক্তব্য রাখেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, সমাজ কর্মী রুবেল চৌধুরী।










