‘পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগার’র উদ্যোগে একদিনব্যাপি বইমেলার আয়োজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ ৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুদা আকতার তিশা,

চট্টগ্রামের রাংগুনিয়ায় অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ১ দিনব্যাপি বই মেলার আয়োজন করেছে পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগার।

২১ই ফেব্রুয়ারি রোজ রবিবার, রাংগুনিয়া হরিন গেইট এর বিপরীত পাশে পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগার এর সামনে এই বই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলা চলবে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরিণ গেইটের বিপরীত পাশে ‘পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগার’ এর প্রাঙ্গণে।

আয়োজকেরা বলেন, বই মেলায় এসে বই সংগ্রহ করে জ্ঞানের আলোকে আরও প্রসারিত করার জন্য তাদের এই প্রচেষ্টা।

‘আলোর পথে সঙ্গী হোক বই’ এই স্লোগানকে সামনে নিয়ে বই প্রেমীদের জন্য একদিনের জন ভিন্ন ধরনের বই মেলার আয়োজন ‘পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগার’ এর প্রতিনিধিগন। এই বই মেলার প্রধান আকর্ষণ হলো একদিনের বইমেলায় যেকোনো মূল্যের বই পাবেন মাত্র ২০ টাকায়।

মেলায় যেসব সুবিধা থাকছে,
যে কেউ বই সংগ্রহ করতে পারবেন। স্টলের যেকোনো দামের বইয়ের শুভেচ্ছা মূল্য মাত্র ২০ টাকা। পাঠাগারের আগের পুরোনো গাইড বই এবং ম্যাগাজিন নিতে পারবেন একদম ফ্রিতে। স্টলে প্রায় সব ধরনের বই পাওয়া যাবে। তবে একজন পাঠক সর্বোচ্চ দুটো বই সংগ্রহ করতে পারবে এবং বই স্টল থেকে সরাসরি সংগ্রহ করতে হবে।

এবারের মেলায় বিশেষ ভাবে থাকছে- ১৯৫২সালের ভাষা আন্দোলনের উপর চিত্র প্রদর্শনী।

আয়োজকেরা জানান রাঙ্গুনিয়ার ঘরে ঘরে পাঠক তৈরি করা এবং সবাইকে বইমুখি করা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। বই বিক্রি নয়, আমাদের উদ্দেশ্য সবার কাছে বই পৌঁছে দেওয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগার’র উদ্যোগে একদিনব্যাপি বইমেলার আয়োজন

আপডেট সময় : ০১:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১