পানি নেয়াকে কেন্দ্র করে হামলায় আহত রোহিঙ্গা যুবকের মৃত্যু, গ্রেফতার ৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ ৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারেরর টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে পানি নেয়াকে কেন্দ্র করে হামলায় আহত রোহিঙ্গা যুবক নুর আলম (২৫) এর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় চাকমার কুলের আই ব্লক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ হোসেন (৩৫), রুবেল (২০), জামির (২০), মজি উল্লাহ (৩৫) ও আবদুল মালেক (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে হামলার ঘটনা ঘটে। কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)-১৬’এর এর কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, পানি নেওয়াকে কেন্দ্র করে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের আই ব্লকে রোহিঙ্গা শরণার্থী কাজলীর সঙ্গে প্রতিবেশী জান্নাত আরার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে রাত ৯টার দিকে মোঃ হোসেন, রুবেল, জামির, মজি উল্লাহ, আবদুল মালেকসহ জান্নাতের পক্ষের আরও ৭/৮ জন রোহিঙ্গা শরণার্থী কাজলীর স্বামী নুর আলমকে ঘর থেকে ডেকে নিয়ে তার ওপর হামলা চালায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোর ৫ টার দিকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। লাশের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পানি নেয়াকে কেন্দ্র করে হামলায় আহত রোহিঙ্গা যুবকের মৃত্যু, গ্রেফতার ৫ জন

আপডেট সময় : ০৮:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০