পার্কিংয়ে মিলল কোটি টাকার গাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ ৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ট্রিবিউন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
শুল্ক ফাঁকির অভিযোগে প্রায় আট বছর ব্যবহারের পর কোটি টাকার একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। নগরীর আন্দরকিল্লা ইকুইটি সেন্ট্রাল ভবনের পার্কিং থেকে সোমবার (১০ জানুয়ারি) গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ জানান, গাড়িটি চট্টগ্রাম বন্দর দিয়ে ২০১২ সালে আমদানি হয়েছিল। গাড়িটি চাইনিজ গ্রেট ওয়াল কোম্পানির ‘হাভাল এইচ ৩ ৪ ৪’ হলেও হার্ড জিপ টয়োটা এম কর্প ২০০৭ হিসেবে এর রেজিস্ট্রেশন হয়েছে। এতে শুল্ক ফাঁকি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা।

কর্মকর্তারা জানান, ২০১২ সালে  পাঁচ সিলিন্ডারবিশিষ্ট ২৩৫১ সিসির এই গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো ঘ ১১-০৯০০। এম এ মতিন নামের একজন ব্যবসায়ী গাড়িটির বর্তমান ব্যবহারকারী। প্রায় অর্ধ কোটি টাকা পরিমাণ শুল্ক ফাঁকি সংঘটিত হয়েছে গাড়িটি আমদানির ক্ষেত্রে। গাড়িটির বিষয়ে মামলা ও অন্যান্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পার্কিংয়ে মিলল কোটি টাকার গাড়ি

আপডেট সময় : ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০