পিসিআর ল্যাব স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাঙামাটিতে দুইজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ ৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহফুজ আলম,
রাঙামাটি মেডিকেল কলেজের নীচতলায় পিসিআর ল্যাব স্হাপনের বিদ্যুৎ লাইন সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক পোনে ১১ টার সময় রাঙ্গামাটি মেডিকেল কলেজ এলাকার নীচতলায়।

নিহতরা হলেন-মোঃ আজিজ (২৯) এবং মোঃ আনোয়ার (২৭)। দুজনে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়-ভাড়া-বাসায় থাকতেন।জানা-যায় সম্প্রতি বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এই পিসিআর ল্যাবের নির্মাণ কাজ চলছিল।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, মেডিকেল কলেজের নীচতলায় পিসিআর ল্যাবের বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছিলো। তারা পাইপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সংবাদ পেয়ে আমরা দ্রুত তাদের হাসপাতালের-জরুরী বিভাগে নিয়ে আসি, ততক্ষণে তাদের দুজনের মৃত্যু ঘটে।

পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত সংস্থা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম সানোয়ার জানিয়েছেন, সেখানে বিদ্যুতের কোন পুরনো লাইন ছিল না, কিন্তু কি কারণে কিভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হলেন, সেটা অধিকতর তদন্ত শেষেই বলা যাবে।

নিহতদের সাথে থাকা শ্রমিক হারুন জানিয়েছেন, বিদ্যুতের সংযোগের জন্য খনন কাজ করার সময় পানির প্রয়োজন হলে আমি পানি আনতে যাই। এসে দেখি তারা দুজন ড্রেনে পড়ে আছে। সেখানে যে বিদ্যুতের লাইন সচল আছে, সেটা আমাদের কেউ বলে নাই। সেখানে আগেই ড্রেন করা ছিল। আমরা শুধু পাইপ বসানোর জন্য খনন করছিলাম।

নিহত আজিজের ভাই আমান বলেন , আমার ভাইকে ডেকে এনে বৃষ্টির দিনে বিদ্যুৎ সংযোগের করাতে গিয়ে এ- দুর্ঘটনা হয়েছে। এব্যাপারে দায়িত্বরত পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানিয়েছেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য-রাঙামাটি-মর্গে-রাখা-হয়েছ। উর্ধ্বতনদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ভিআইপি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণ কাজ তদারকি করছিল। কিন্তু দুর্ঘটনার পর ঘটনাস্থলে তাদের কাউকে পাওয়া না যাওয়ায় ঠিকাদার থেকে কোন সাক্ষাৎ নেওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিসিআর ল্যাব স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাঙামাটিতে দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০৭:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০