পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক কারবারী নিহত, অস্ত্র-ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০ ৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মাদক কারবারী বলে দাবী করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাটে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসময় ঘটনাস্থল হতে ১০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরী এলজি, ৬ রাউন্ড কার্টুজ ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত কাশেম মহেখখালীয়া পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার এসআই মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকাযোগে ইয়াবার চালান খালাসের গোপন সংবাদের অভিযান চালানো হয়।

এসময় মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষন করে। পুলিশও পাল্টা গুলিবর্ষন করলে একপর্যায়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল হতে ১০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট দিয়ে কয়েকদিন আগেও ইয়াবার আরো একটি বড় চালান খালাস হয়েছে বলে খবর পেয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক কারবারী নিহত, অস্ত্র-ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০