পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ ১১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম:
চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় পুলিশের পক্ষে ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) চমেক হাসপাতালে আহত রোগীদের দেখতে এসে সিএমপি কমিশনার মাহবুবর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়া হবে। দক্ষিণের ডিসি মেহেদী হাসানকে কমিটির আহ্বায়ক করে তদন্ত কমিটিতে সদস্য করা হয় অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি) মঞ্জুর মোরশেদ ও কোতোয়ালি থানার সহকারি কমিশনার নবেল চাকমাকে।

উল্লেখ্য, নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুটি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বিস্ফোরণে ওই ভবনের সীমানাপ্রাচীর ধসে রাস্তার ওপর পড়লে পথচারী ও চলতিপথের যাত্রীরাও আহত হন। বড়ুয়া বিল্ডিংয়ের পাশাপাশি উল্টো দিকের জসীম বিল্ডিংয়ের নিচতলার দোকানও বিস্ফোরণের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়।’ কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ‘পাঁচতলা ভবনের নিচতলায় সকালে বিকট বিস্ফোরণের সঙ্গে পুরো বাড়ি কেঁপে ওঠে। এতে ওই ভবনের দেয়াল ধসে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০২:২২:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯