পেকুয়ার চেয়ারম্যান কর্তৃক ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় পিআইও’র মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সংবাদদাতা,
কক্সবাজারের পেকুয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে টইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮এপ্রিল) রাতে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বাদী হয়ে পেকুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, টইটং ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম। কিন্তু এসব চাল তিনি সরকারী খাদ্য গুদাম থেকে তুলে বিতরণ না করে আত্মসাৎ করার উদ্দেশ্যে সবার অজান্তে স্থানীয় একটি স্কুলের কক্ষে ঢুকিয়ে রেখেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ১৫ টন চালের কোন হদিস পাচ্ছিল না প্রশাসন। উপজেলার টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম এ চাল উত্তোলন করলেও বিতরণের কোন নথিপত্র জমা দেয়নি সংশ্লিষ্ট দফতরে। বিষয়টি জানাজানি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসলে নিজেকে আত্মগোপন করেন তিনি।

সূত্রে আরও জানা গেছে, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে ২০১৯ সালের ২৯ জুলাই মানবিক সহায়তা হিসেবে ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে ২৫ টন চাল বিলি করা হয়েছে। সম্প্রতি করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দিনমজুর, রিকশাচালক ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য গত ৩১ মার্চ টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী অনুকূলে ১৫ টন চাল উপবরাদ্দ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতের স্বাক্ষরে বরাদ্দকৃত এসব চাউলের কোন হদিস পাননি তৎসংশ্লিষ্টরা।

মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামি ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে আটকে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পেকুয়ার চেয়ারম্যান কর্তৃক ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় পিআইও’র মামলা

আপডেট সময় : ০১:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০