রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের ধারালো দা’য়ের আঘাতে মো. আবু হানিফ (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নে মধ্যম পারুয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত হানিফ ওই এলাকার আবদুর রশিদের ছেলে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, আহত হানিফ একজন ব্যবসায়ী। তার দোকান থেকে ফুটবল খেলায় সাউন্ড বক্স ভাড়া নেওয়াকে কেন্দ্র করে একই এলাকার আবদুল হালিমের ছেলে পারভেজের (২২) সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ পারভেজ। হামলায় পারভেজের দেয়া ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয় হানিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দিয়েছেন।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ বলেন, “হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবক

আপডেট সময় : ১১:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০