প্রথম করোনা রোগী সনাক্ত বোয়ালখালীতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ৮১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহাদাত হোসাইন জুনাঈদীঃ
করোনা ভাইরাসের ছোবল পড়ল বোয়ালখালীতে। বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর এলাকায় ৭০ বছর বয়স্ক এক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

খবর পেয়ে রাত আনুমানিক ২.৩০ টার দিকে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গিয়ে আক্রান্ত ব্যক্তি বাড়ী সহ আশেপাশের আনুমানিক ২০ টি বাড়ী লকডাউন করার ঘোষনা করা হয়। এবং ঐ ব্যাক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা: কৌশিক জামান ও ০৬নং ওয়ার্ড মেম্বার।

উল্লেখ্য যে, বর্ণিত ব্যক্তি বোয়ালখালী উপজেলায় করোনা আক্রান্ত প্রথম ব্যাক্তি। তথ্যসূত্রে জানা যায়, তিনি ১০ দিন যাবত জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। এছাড়াও তিনি হার্ডের রোগী ছিলেন।এই রোগে তিনি চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল সন্ধ্যায়ই বাড়ী আসেন পরিবারের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, খিতাপচরের বাসিন্দা জনৈক ব্যক্তি। বোয়ালখালীতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি তিনি। তার পরিবারকে বুঝিয়ে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে প্রেরণ করা হয়। তাৎক্ষণিকভাবে আক্রান্ত ব্যক্তির পরিবারকে ত্রাণ তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথম করোনা রোগী সনাক্ত বোয়ালখালীতে

আপডেট সময় : ০১:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০