ফটিকছড়ির করোনামুক্ত ডাঃ বাসেতের বাসায় সাংসদ সৈয়দ নজিবুল বশর বাজার-সওদা উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি:
করুণাময় আল্লাহর অশেষ রহমতে করোনামুক্ত হয়ে ঘরে ফেরা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মুহাম্মদ আবদুল বাসেত হাসানের নাজিরহাটস্থ বাসায় বাজার-সওদা উপহার পাঠিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, চট্টগ্রাম-২ ফটিকছড়ি থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

মাননীয় সাংসদ এর পক্ষে ৪মে (সোমবার) দুপুরে মাননীয় সাংসদ এর পক্ষে বাংলাদেশ তরীকত ফেডারেশনের নাজিরহাট পৌরসভা শাখার সভাপতি মোঃ শাহজালাল ডাক্তার বাসেতের বাসার প্রতিনিধির হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।

উল্লেখ্য, গত পহেলা মে শুক্রবার করোনামুক্ত হয়ে ছাড়পত্র নিয়ে প্রথমে চট্টগ্রাম শহরের বাসায় ছিলেন এবং গতকাল শনিবার রাতে নাজিরহাটস্থ বাসায় পৌঁছেন ডাঃ মুহাম্মাদ আবদুল বাসেত হাসান। সেখানে তিনি এবং তাঁর স্ত্রী ডাঃ তানজিলা চিকিৎসা উত্তর হোম কোয়ারেন্টাইনে আছেন। মাননীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী তাদের বাসায় ১৬ আইটেমের বাজার-সওদা পাঠান। তাদের সাথে কথা বলেন ও খোজখবর নেন এর আগেও চ্ট্টগ্রাম শহরে চিকিৎসা চলাকালীন অবস্হায় ও ফোনে খোজখবর নেন।

করোনা আক্রান্ত হওয়া থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক খবরাখবর রাখা এবং সার্বিক সহযোগিতা প্রদান করায় ডাঃ আব্দুল বাসেত মাননীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মাননীয় সাংসদ করোনা থেকে তাহার দ্রুত সুস্থতায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়ির করোনামুক্ত ডাঃ বাসেতের বাসায় সাংসদ সৈয়দ নজিবুল বশর বাজার-সওদা উপহার

আপডেট সময় : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০