ফটিকছড়িতে কঠোর অবস্থানে প্রশাসন, প্রথম দিনেই ১৭ জনকে জরিমানা ও গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
বিশ্বব্যাপী ঘাতক করোনার (কোভিট-১৯) আক্রমণে প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ, এমন সময় লকডাউন পুরো বিশ্ব এমতাবস্থায় এ মহামারী ভাইরাস থেকে রক্ষা পেতে চট্টগ্রাম ফটিকছড়িতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্দ্যেগ, যারা এ নীতিমালা মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ফটিকছড়ি উপজেলা প্রশাসন। নতুন নীতিমালার প্রথম দিনেই অমান্যকারী ১৭ জনকে ২৮০০০হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন, গ্রেফতার ১।

শুক্রবার (০৩রা এপ্রিল) ফটিকছড়ি বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, মাইজভান্ডার শরীফ, ভূজপুর, নারায়ণহাট, দাতমারাতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সায়েদুল আরেফিন ১২ জনকে ২৩ হাজার টাকা জরিমানা করেন, এবং মোঃ জানে আলন, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ০৫ জনকে ৫০০০ টাকা জরিমানা করেন। এর আগে নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় একজনকে গ্রেপতারও করা হয়।

এছাড়াও,বিভিন্ন জায়গায় খেলাদুলা বন্ধ করা হয় ও কিছু ছিন্নমূল মানুষকে ত্রাণ বিতরণ করা হয়।
চলমান মোবাইল কোর্টের নেতৃত্বে আছেন সেনাবাহিনীর মেজর আমির ও তার দল এবং ফটিকছড়ি থানার ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম ও তার দলের সদস্যরা।

এ ব্যপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সায়েদুল আরেফিন আরও জানান, আমরা মানুষকে এ মহামারী থেকে রক্ষা করতে কঠোর হতে হচ্ছে, এর আগেও অনেকভাবে চেয়েছি মানুষকে কোন ভাবেই ঘরে রাখা যাচ্ছেনা, সে সাথে আগামী শনিবার (৪এপ্রিল) বিকাল ৩টার পর থেকে সব ধরণের যানবাহনের লাইসেন্স চেক করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি,একইসাথে তিনি মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন এবং সরকারী নির্দেশনা মেনে চলারও তাগিদ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়িতে কঠোর অবস্থানে প্রশাসন, প্রথম দিনেই ১৭ জনকে জরিমানা ও গ্রেফতার ১

আপডেট সময় : ১০:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০