Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো তরুণীর লাশ উদ্ধার

ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো তরুণীর লাশ উদ্ধার

ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো তরুণীর লাশ উদ্ধার

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় রেশমি আক্তার(১৮) নামের এক তরুণীকে উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

শনিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের রশিদা পুকুর পাড় এলাকার আতাউল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত রেশমি একই এলাকার আতাউল্লাহ পাড়ার সিএনজি চালক মাহাবুবুল আলমের কন্যা।

ঘটনা স্থান থেকে জানা যায়, শনিবার সকালে নিহত রেশমির পরিবারের লোকজন তাকে ও তার ছোট বোনকে ঘরে রেখে সুয়াবিলে একজন অসুস্থ রোগীকে দেখতে যান। পরে সকাল ১০ টার দিকে রেশমির ছোট বোন মাদরাসায় চলে যায়। ছোট বোন দুপুরে মাদরাসা থেকে ফিরে এসে দেখতে পাই ঘরের সামনের রুমে ফ্যানের সাথে ওড়না পেছানো অবস্থায় রেশমির লাশ ঝুলে অাছে। সে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে রেশমি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত পরিবার সূত্রে জানা যায়, রেশমি সামান্য মানসিক প্রতিবন্ধী ছিল। দীর্ঘদিন ধরে তার চিকিৎসাও চলমান ছিল।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি(ভারপ্রাপ্ত) বাবুল আকতার বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে অাসা হয়েছে। পরবর্তী অাইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here