ফটিকছড়িতে গলায় ফাঁস হাঁটু মেঝেতে পড়ে থাকা অবস্থায় সার্ভেয়ারের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ১২০ বার পড়া হয়েছে

ফটিকছড়ি উপজেলার মানচিত্র

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম ফটিকছড়ি বিবিরহাটে গলায় ফাঁস হাঁটু মেঝেতে পড়ে থাকা অবস্থায় সার্ভেয়ার মফিজুর রহমান(৬৫) প্রকাশ মফিজ মুন্সির লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

নিহত মফিজুর রহমান উপজেলার সুন্দরপুর ইউপির একখুলিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের মনিরুজ্জামান মাষ্টার বাড়ীর মনিরুজ্জামান মাস্টারের তৃতীয় পুত্র।

মঙ্গলবার (২ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র বিবিরহাট বাজারের এবি শপিংমল থেকে মফিজুর রহমানের নীজ অফিসে গলায় ফাঁস লাগানো হাঁটু মেঝেতে পড়ে থাকা অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি দীর্ঘদিন যাবৎ সার্ভেয়ার(মুন্সি) পেশা নিয়ে বিবিরহাট বাজারের এবি সেন্টারে অফিস করতেন।

নিহতের মেঝ ছেলে মোঃ আসিফ বলেন, আমাদের ঘরে কোনধরনের ঝগড়া বা কথা-কাটাকাটি হয়নাই। আমার বাবা একজন পরহেজগার মানুষ, সমাজে তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে, এখনো পর্যন্ত বাবারা সাথে এলাকায় কারো কোনদিন ঝগড়াঝাটি পর্যন্ত হয়নাই। তিনি কখনোই আত্নহত্যা কর‍তে পারেন না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সার্ভেয়ারের কাজ যেহেতু করে জায়গা জমির কোন বিরোধ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাবার কাজ নিয়ে ঘরে কখনোই কিছু জানাতেন না। তবে উনাকে কেউ হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে, নিহত মফিজ মুন্সির অফিসের পাশের ব্যবসায়ীরা জানান, মফিজ মুন্সি অনেক ভাল একজন মানুষ, ৫ ওয়াক্ত নামায আদায় করতেন। এমন একজন মানুষ আত্নহত্যার প্রশ্নই আসেনা বরং এটা হত্যাকাণ্ড। আমরা এর সঠিক বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার এসআই ফখরুল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়িতে গলায় ফাঁস হাঁটু মেঝেতে পড়ে থাকা অবস্থায় সার্ভেয়ারের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০